• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহের গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পান। এ নিয়ে মনোনয়ন না পাওয়া আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর ইকবাল হোসাইন ও হিরণপন্থি কর্মীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পৌর শহরের উত্তর বাজার এলাকায় জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান ‘সাদিয়া এন্টারপ্রাইজ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, “আমার সঙ্গে হিরণ ভাই বা তার অনুসারীদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। শুধু বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে সমর্থন করায় আমার দোকানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমি এর ন্যায্য বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ