• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা করার পর এখন উল্টো বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৩ নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় ঘরে ঢুকে তারা ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় মামলা করার পর থেকেই তারা প্রতিনিয়ত হুমকি-ধমকির মুখে রয়েছেন। স্থানীয় আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও ভাই, যারা মামলার আসামি, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আহত মোশাররফ আলম, তার মা কুলসুম বেগম, ছোট ভাই মাসুদ মিয়া এবং স্ত্রী শিউলি আক্তার উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ