• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে

কুমিল্লায় আ'লীগ-ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক

কুমিল্লা প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কুমিল্লা নগর থেকে মিছিলের প্রস্তুতিকালে আটক করা হয়েছে ২৯ জনকে। রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার ভোরে নগরের টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে তৎপরতার চেষ্টা চালাচ্ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগসহ নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা। বিদেশে পলাতক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসিন বাহার সূচনার ছবি-সংবলিত ব্যানার হাতে নিয়ে ভোরে টমছমব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, রোববার সকাল ৬টার দিকে টমছমব্রিজ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার ও লাঠি জব্দ করা হয়।

মহিনুল ইসলাম বলেন, কুমিল্লায় অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে সূচনার টাকায় নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ