• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে কম্বল গোডাউনে ভয়াবহ আগুন

চট্রগ্রাম প্রতিনিধি    ২৪ নভেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নগরীর কদমতলীতে একটি কম্বলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর সেটা নিরূপণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চাঁদপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত বান্দরবান
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি বিভাগের কার্যক্রম। ছবি: ভিওডি বাংলা
সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন