• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ দিন ব্যাপী বাল্যবিবাহ বিষয়ক কর্মশালার সমাপণী অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস ট্রেনিং সেন্টার, নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৪ থেকে ২৬ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসাইন। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- নাগেশ্বরী মন্ডলটারী জামে মসজিদের খতিব আঃ রহমান, হাজী পাড়া জামে মসজিদের খতিব মোঃ আব্দুল আউয়াল, ব্যাপারীটারী জামে মসজিদের ইমাম রেজাউর করিম, ডারার পাড় জামে মসজিদের ইমাম নুরুজ্জামান প্রমূখ। 

প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর হান্নান আলী, আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালাতে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাময়িক বরখাস্ত বিএমপির তিন পুলিশ সদস্য
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২