• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খালেদা জিয়ার সুস্থতা কামনায়

মধ্যরাতে অসহায়দের খাবার বিতরণ ছাত্রদল নেতার

ক্যাম্পাস প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং সুস্থতার জন্য অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা। শুক্রবার গভীর রাতে প্রায় এক'শ অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিতুমীর কলেজের এ ছাত্রনেতা। 

সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। তিনি আপোষহীন নেত্রী। সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। দেশ এবং দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করছি।

উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। গতকাল তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপি জ্যেষ্ঠ নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম
ছবি: সংগৃহীত
কুরুচিপূর্ণ মন্তব্য: রাকসু জিএসকে সতর্ক করলেন ভিপি