• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া আজ রোববার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে। মহড়ায় অংশগ্রহণ করেছে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট ও মিসাইল বোটসহ বিভিন্ন যুদ্ধজাহাজ।

এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ মহড়ায় অংশ নিয়েছে।

মহড়া পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাদের সঙ্গে নিয়ে সমুদ্র মহড়ার বিভিন্ন পর্যায় প্রত্যক্ষ করেছেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মহড়ার মূল লক্ষ্য দেশের সমুদ্র সীমায় সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র নিরাপত্তা জোরদার করা এবং যুদ্ধক্ষেত্রে সমন্বিত সক্ষমতা বৃদ্ধি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন
শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি
পানিসম্পদ মন্ত্রী টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি