• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পি.এম.
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) এক অভিনন্দনবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খেলোয়াড়দের এই অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করেছেন। 

তিনি আরো বলেন, তরুণ খেলোয়াড়দের দক্ষতা, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে দেশের হকি খেলাকে আরও এগিয়ে নেবে। এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারা বজায় রাখতে পারলে যুবদের সামনে আরও বড় সাফল্যের সুযোগ তৈরি হবে।

সোমবার ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জার শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

প্রসঙ্গত, যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি ফেডারেশন এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা