• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

তফসিল ঘোষণার পর আন্দোলন হলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পি.এম.
প্রেস সচিব শফিকুল আলম-ছবি-ভিওডি বাংলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে তা কঠোরভাবে দমন করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের মোডে। এই তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন হলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল এবং গরম পানি দেয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’

এ সময় আগামীকাল মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেয়া হবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই ভালো আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে আত্মবিশ্বাসী, শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি। 

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন, যা দেশের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা