• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ নির্বাচন

তারেক রহমানকে নিয়ে ঘিরে বিএনপির পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে এসেই সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে উঠেনি এতকাল।

নির্বাসিত জীবনের পুরো সময়জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে। ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। তবে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত নেতকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরেই মানুষের দুয়ারে যাবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের।
 
তিনি বলেন, খালেদা জিয়া যতই সুস্থ হলেও তিনি তো আর আগের মতো মাঠে ফিরতে পারছেন না, যেটা তিনি সারা দেশ ঘুরে করতেন। সেটা এখন করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এছাড়া ধানের শীষের প্রতি সমর্থনটা তারেক রহমান এলে আরও বৃদ্ধি পাবে।  

বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে।
 
তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা একটা ইতিবাচক অবস্থানে চলে গেছি। আর তারেক রহমানের আগমনে তো স্বাভাবিকভাবেই একটা মাত্রা যোগ করবে। তিনি জনগণের নেতা। তাকে জনগণের কাছে যেতে হবে। তিনি যাবেন। এটাই সব সময় বিএনপির রাজনীতি ছিল। তিনি তো শুধু একজন নাগরিকই নন, একটা দলের বড় নেতা। সুতরাং, তাকে নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।

এদিকে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনাসহ অন্যান্য আয়োজন সুষ্ঠু ভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা টিম।

বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ ঢাকায় আসবেন। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান-বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটবে।

এই প্রস্তুতির ইঙ্গিত সম্প্রতি দিয়েছেন বিএনপির মহাসচিব নিজেও। গত বৃহস্পতিবার ঢাকায় এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে।’ বিএনপি সেদিন দেশের রাজনৈতিক চেহারা বদলে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ভিওডি বাংলা/ এমএইচ/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ-নার্সদের নীরব বিপ্লব
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ-নার্সদের নীরব বিপ্লব
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
ট্রাম্পের চুক্তি কি ওবামার চুক্তির চেয়ে ভালো?
সিএনএন’র বিশ্লেষণ ট্রাম্পের চুক্তি কি ওবামার চুক্তির চেয়ে ভালো?