• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী

তথ্য উপদেষ্টা

দুই দিনের মধ্যে নির্বাচনি প্রচারের কর্মপুঞ্জি প্রণয়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পি.এম.
‘ভোটের গাড়ি’ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: পিআইডি

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমের কর্মপুঞ্জি (ওয়ার্ক ক্যালেন্ডার) আগামী দুই দিনের মধ্যেই প্রণয়নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, এই কর্মপুঞ্জির সঙ্গে সমন্বয় করে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করবে। এতে সরকারি অর্থ সাশ্রয়ের পাশাপাশি সমন্বিত উদ্যোগে আরও কার্যকর ও ফলপ্রসূ প্রচার কার্যক্রম পরিচালনা সম্ভব হবে।

সোমবার (২২ ডিসেম্বর) আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলা তথ্য অফিসারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুল রহমান সংযুক্ত থেকে বক্তব্য দেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সভাটি সঞ্চালনা করেন।

সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান প্রচার কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে যে গতিতে মাঠপর্যায়ে নির্বাচনি প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা ধরে রেখে আরও জোরদার করতে হবে। গণভোটের ডেমোনস্ট্রেশন সংক্রান্ত একটি লিফলেট প্রায় চূড়ান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি অনুসরণ করলে প্রচার কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’ কর্মসূচির সঙ্গে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচন সংশ্লিষ্ট প্রচার কার্যক্রমের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দপ্তরগুলো যুক্ত হতে পারে। সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনি প্রচারে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

সঞ্চালনাকালে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মন্ত্রণালয়ের গৃহীত প্রচার কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ৬৪ জেলা ও চারটি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর নিবিড়ভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনি প্রচারে গণভোটকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটার, নারী ভোটার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক জনপ্রিয় সংগীত তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ভোটালাপ’ ও ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির মাধ্যমে জনগণকে গণভোট বিষয়ে ব্যবহারিক ডেমোনস্ট্রেশন দেখানো হবে।

অনলাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের ৬৮টি জেলা তথ্য অফিসের প্রধানরা অংশ নেন। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার) ডালিয়া ইয়াসমিন এবং উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াসমিন সভায় সংযুক্ত ছিলেন।

ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী