• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা রাজু আহমেদ

   ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পি.এম.
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা রাজু আহমেদ। সংগৃহীত ছবি
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা রাজু আহমেদ। সংগৃহীত ছবি

আর্থিক সংকটে থাকা ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ। পরীক্ষার ফরম পূরণের অর্থের অভাবে বিপাকে পড়া ওই শিক্ষার্থীকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে এ সহায়তা দেওয়া হয়। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদ হোসাইন বাবুর মাধ্যমে আর্থিক সহায়তার অর্থ প্রদান করেন মো. রাজু আহমেদ।

জানা গেছে, জাহিদুল ইসলাম পারিবারিকভাবে চরম অর্থনৈতিক সংকটে রয়েছেন। পরীক্ষার ফরম ফিলাপের টাকা জোগাড় করতে না পেরে তিনি বিপাকে পড়েন। বিষয়টি পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে জানালে তারা তা ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদ হোসাইন বাবুকে অবহিত করেন। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদকে জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফরম ফিলাপের সম্পূর্ণ অর্থ প্রদান করা হয়।

আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “পারিবারিকভাবে আমি অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছি। এই সংকটের কারণে ফরম ফিলাপ করতে সমস্যায় পড়েছিলাম। এ সময় আমার পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদলের প্রতি আমি কৃতজ্ঞ।”

এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ বলেন, “ওই শিক্ষার্থীর আর্থিক সংকটের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এটি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নীতি ও আদর্শের অংশ।”

ভিওডি বাংলা/ এসএইচ/আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
দক্ষিণাঞ্চলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
ছবি: সংগৃহীত
এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’ শুরু
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সন্ত্রাস-চাঁদাবাজ দমনের আহ্বান ইসলামী আন্দোলনের