যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দিনভর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পুরোনো মামলার অভিযুক্ত, পরোয়ানাভুক্ত আসামি এবং ডিএমপি অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে পাঁচ জনকে নিয়মিত মামলায় আটক করা হয়েছে। এছাড়া চার জনকে পুরোনো মামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আট জনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাকি ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী আটক করা হয়েছে।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈয়দ আলম, মোহাম্মদ ইসমাইল, স্বপন, বিল্লাল ওরফে ছিলা বিল্লাল, রাব্বি, মিতুল, এহসান উল্লাহ, ইসমাইল আহমেদ, নাছির উদ্দিন, বিউটি বেগম, ইতি আক্তার, জামাল হোসেন, আলাউদ্দিন, শামীম, নুর জাহান আক্তার মিম, মৌসুমি আক্তার শিখা, আকরাম হোসেন, রমজান, তানভীর, আল আমিন, আরিফুল ইসলাম, জাহিদ ইসলাম, সাজ্জাদ, সুমন হাওলাদার, সোহরাব, সোহানুর রহমান ও আব্দুল্লাহ হুজায়ফা।
পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবেই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং সন্দেহভাজন অপরাধীদের নজরদারিতে রাখতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য