• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ এ.এম.
প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। দেশের ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ চলছে। প্রক্রিয়াটি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে ছিলেন। কেন্দ্রের ভিতরে ও আশপাশে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরাও কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটারেরা উৎসাহ ও সচেতনতার সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা