• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

তার বক্তব্য চলাকালে মির্জা আব্বাসের সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এর মধ্যেই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়।

ঘটনার পর সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদে সরিয়ে নেয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তোলেন। তিনি লেখেন, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।”

ঘটনার নিন্দা জানিয়ে একই পোস্টে তিনি আরও লেখেন, “অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযোগ নিয়ে এখন পর্যন্ত মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
যুবদলের নতুন কমিটি ঘিরে ক্ষোভ, কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ চান বঞ্চিতরা
কাজী জাফর আহমদ
কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী
ছাত্রদলের লোগো
ছাত্রদলে থাকছে না ঢাবি আধিপত্য, ‘সুপার ফাইভে’ নারী নেতৃত্ব!