• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ১০ মার্চ, মাসে ২৫শ’ টাকা ভাতা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণ করবে সরকার। প্রতিটি কার্ডে মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন।  বৈঠক শেষে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী একটি উপজেলায় গিয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। আগামী ১০ মার্চের আগেই সেটা জানিয়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না। এটা হবে একটি “ইউনিভার্সাল” কার্ড। এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।  আমরা আশা করছি, আগামী চার মাসের মধ্যেই পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর সারা দেশের প্রতিটি উপজেলা এটার আওতায় আসবে।’

এ জেড এম জাহিদ হাসান বলেন, ‘প্রথমেই পুরো উপজেলা দেয়া যাবে না। একটি করে ওয়ার্ড বা ইউনিয়নে দেওয়া হবে। ধীরে ধীরে এটাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। 

সূত্র জানায়,  প্রাথমিকভাবে ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হবে। এ লক্ষ্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধান থাকবেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে উপকারভোগী নির্বাচন করা হবে। এই ফ্যামিলি কার্ড হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত-এই চার শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী