• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৯:২৯ এ.এম.
বিমান হামলার পর ধ্বংসস্তূপে পরিণত একটি আবাসিক এলাকা-ছবি: সংগৃহীত
বিমান হামলার পর ধ্বংসস্তূপে পরিণত একটি আবাসিক এলাকা-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের নিচে।

সংস্থাটি আরও জানায়, একই সময়ে আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হারানা দাবি করেছে, গত চার দিনে ইরানজুড়ে শত শত দফায় বোমা হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংগঠনটি বলেছে, দেশজুড়ে নিহত ও আহতদের বিষয়ে বিপুল পরিমাণ তথ্য তাদের কাছে আসছে। তবে প্রতিটি তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে ইরানজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
ছবি: সংগৃহীত
দায়িত্ব নিলেন ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ