• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২ সন্তানকে রেখে না ফেরার দেশে হাবিবা

ইবি প্রতিনিধি    ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পি.এম.
উম্মে হাবিবা রিজু-ছবি-ভিওডি বাংলা
উম্মে হাবিবা রিজু-ছবি-ভিওডি বাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকালে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি তার স্নাতক সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত জীবনে রিজু দুই সন্তানের (এক ছেলে ও এক মেয়ে) জননী ছিলেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক।

রিজুর আকস্মিক এই প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল গভীর শোক প্রকাশ করে বলেন, "আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"

ভিওডি বাংলা-সিয়ামুল ইসলাম ইমন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
মেঘনায় বিকল লঞ্চ, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার