• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমারখালীতে অসহায় মানুষের মাঝে নগত অর্থ বিতরণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাইপ্রাস প্রবাসী ও বিএনপি নেতা আব্দুস সামাদ খান পাখির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। এবং একই সঙ্গে বিভিন্ন মাদ্রাসার উন্নয়নের জন্য ইট বিতরণ করেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টার সময় পৌরসভার এলঙ্গীপাড়া আব্দুস সামাদ খান পাখির বাসভবনে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি মামুন-অর রশিদ কলম, মিজানুর রহমান, মো. শামীমসহ বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম পাখি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ২০০ টি অসহায় পরিবারকে সাধ্যমত নগদ অর্থ তাদের হাতে তুলে দিয়েছি। এই অর্থ তুলে দিতে পেয়ে নিজের কাছে খুববেশী ভালো লাগে। মানুষের জন্য কিছু করতে পারলে সত্যিই আনন্দ লাগে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেঘনায় বিকল লঞ্চ, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ