• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক    ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। দেশটিতে আটকা থাকা কয়েকশ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০০ জন বা সামান্য বেশি বাংলাদেশিকে প্রথমে সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়টি তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এছাড়া, প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা থেকে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে রওনা দিয়েছেন।

এক কর্মকর্তা বলেন, “যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন্য প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগ্রই এই কার্যক্রম শুরু হবে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী