• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘রাজনীতিতে আগ্রহী নই, আমি শুধু একজন শিল্পী’: ভাবনা

বিনোদন ডেস্ক    ২০ মার্চ ২০২৬, ০৮:১২ পি.এম.
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

ছোটপর্দা পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপনের দক্ষতায় তিনি বরাবরই প্রশংসিত। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি একটি পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভাবনা। বিষয়টি নিয়ে আর নীরব না থেকে তিনি সরাসরি সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভাবনা লিখেছেন, একটি ভিডিও বারবার ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি একটি মঞ্চনির্ভর নৃত্যনাট্যের অংশ, যেখানে তিনি নৃত্যশিল্পীর পোশাকে ছিলেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে যেসব রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার ছবি ছড়ানো হয়েছে, সেগুলোও ঈদের একটি অনুষ্ঠানের অংশ বলে উল্লেখ করেন।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে কী আলোচনা হয়েছে, তা টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং সেখানে কোনো ধরনের গোপন বিষয় ছিল না। দীর্ঘদিন চুপ থাকার পর এবার কথা বলতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি। দাবি করেন, একজন শিল্পী হিসেবে তিনি কখনো কারও কাছ থেকে কোনো সুবিধা নেননি, তবুও তাকে নানা ধরনের অপমান ও হয়রানির শিকার হতে হয়েছে।

রাজনৈতিক পরিচয়ে তাকে চিহ্নিত করার বিরোধিতা করে ভাবনা বলেন, তিনি কেবল একজন শিল্পী এবং সবার সঙ্গে কাজ করতে চান। রাষ্ট্রীয় বা সামাজিক যেকোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি অংশ নেবেন—এটাই তার পেশাগত দায়িত্ব।

শেষে তিনি স্পষ্ট করে বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই এবং রাজনীতিতে তার আগ্রহও নেই। তিনি কেবল শিল্পী হিসেবেই থাকতে চান। সমালোচকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, তাকে যেন নিজের কাজ—অভিনয়, ছবি আঁকা ও লেখালেখি—নিয়ে এগিয়ে যেতে দেওয়া হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা