• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

ঈদযাত্রা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ১০:১৭ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় ঈদে ঘরমুখী যাত্রীদের যাত্রার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে ঈদযাত্রায় জনদুর্ভোগ হচ্ছে কিনা, তার খোঁজ-খবর রাখছেন তিনি।

এ বিষয়ে শুক্রবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। সারা দেশে ঈদযাত্রায় কোথাও কোনো ব্যাঘাত হচ্ছে কিনা, কোথাও যানজটে জনদুর্ভোগ হচ্ছে কিনা, নৌপথে লঞ্চের মানুষজন ঠিকভাবে বাড়িতে যেতে পারছে কিনা—এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

রাজধানীতে জাতীয় ঈদগাহ এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন বলে জানান আতিকুর রহমান রুমন।

১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর এবার প্রথমবারের মতো বাংলাদেশে ঈদ উদযাপন করবেন তারেক রহমান। আতিকুর রহমান রুমন বলেন, লন্ডন ও সৌদি আরব থেকে পরিচিত কয়েকজন প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী বনানীর নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা