• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানিয়েছেন আনিস আলমগীর।

তিনি গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। তিনি আমাকে এবং আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং কারাগারে থাকার কথা শুনেছেন।”

আনিস আলমগীর আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি এবং অভিনন্দন জানিয়েছি। আজকের ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন, তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এছাড়া আমি ধন্যবাদ জানিয়েছি যে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।”

এর আগে আনিস আলমগীর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

গত বছরের ১৪ ডিসেম্বর ধানমণ্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে যায়। পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক)ও একটি মামলা করে। তিন মাস কারাভোগের পর শনিবার (১৪ মার্চ) তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা