• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনি জটিলতায় নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক    ২২ মার্চ ২০২৬, ১১:৩০ এ.এম.
নোরা ফাতেহি-ছবি: সংগৃহীত

বলিউডে ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিত নোরা ফাতেহি এবার গুরুতর আইনি সমস্যায় পড়েছেন। সঞ্জয় দত্ত অভিনীত  ‘কেডি: দ্য ডেভিল’  ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান প্রকাশের পর থেকেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। গানের লিরিক্স ও নোরার নাচের স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত ভারতে গানটি নিষিদ্ধ করা হয়।

বিতর্ক তীব্র আকার ধারণ করলে প্রকাশ্যে ক্ষমা চান নোরা। তিনি জানান, প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং হয়েছিল এবং সে সময় এতে আপত্তিকর কিছু খুঁজে পাননি। তবে হিন্দি সংস্করণ প্রকাশের পর গানের কিছু অংশ তার কাছেও অস্বস্তিকর মনে হয়েছে বলে স্বীকার করেন তিনি।

নোরা আরও দাবি করেন, গানটির বিষয়ে তিনি আপত্তি তুললেও নির্মাতারা সেটিকে গুরুত্ব দেননি। একই সঙ্গে নিজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন এই অভিনেত্রী। তার ভাষায়, “আমি কোনো তারকাসন্তান নই-নিজের পরিশ্রম আর সম্মানই আমার একমাত্র পুঁজি।”

তবে ক্ষমা চাওয়ার পরও পরিস্থিতি তার অনুকূলে যায়নি। ভারতের ১০ জন আইনজীবীর একটি দল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোরার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি ধারাবাহিকভাবে এমন কনটেন্টে যুক্ত হচ্ছেন যা অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ এবং ভারতীয় সামাজিক মূল্যবোধের পরিপন্থী।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এ ধরনের উপস্থাপনা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আইনজীবীরা  ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর উল্লেখ করে জানিয়েছেন, কোনো বিদেশি নাগরিকের কর্মকাণ্ড যদি দেশের শালীনতা বা জনস্বার্থের পরিপন্থী হয়, তবে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এ প্রেক্ষাপটে নোরার ভারতে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়েছে। বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
না ফেরার দেশে অভিনেতা শামস সুমন
না ফেরার দেশে অভিনেতা শামস সুমন
ফুটপাত ব্যাংক খুলে মজা করলেন কুদ্দুস বয়াতি
ফুটপাত ব্যাংক খুলে মজা করলেন কুদ্দুস বয়াতি
অস্কারে সেরা অভিনেতা জর্ডান ও অভিনেত্রী জেসি বাকলি
অস্কারে সেরা অভিনেতা জর্ডান ও অভিনেত্রী জেসি বাকলি