• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সান্তাহারে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

বগুড়া প্রতিনিধি    ২৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে রিমু বেগম (২০) নামের এক নারীকে শয়ন ঘরে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মজিবর রহমান সাদ্দামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রিমু বেগম সান্তাহার পৌর শহরের সাহেব পাড়ার আইয়ুব আলীর মেয়ে। সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের নাটোর বাইপাসে শান্তিনগর মায়া বিড়ি কারখানা এলাকায় একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের মা রেখা বেগম বাদি হয়ে ওইদিন রাতেই থানায় নিহতের স্বামী মজিবর রহমান সাদ্দামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের পশ্চিম লকু কলোনির সামছুল আলমের ছেলে মজিবর রহমান সাদ্দাম চার মাস আগে রিমু বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়া বিড়ি কারখানা এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সোমবার বিকালে ঘরের মধ্যে স্বামী সাদ্দাম ও স্ত্রী রিমুর মধ্যে ঝগড়া হচ্ছিল। রিমুর মা বিষয়টি জানতে চাইলে সাদ্দাম ঘরের দরাজ বন্ধ করে কৌশলে পালিয়ে যায়। রিমুর মায়ের সন্দেহ আরো বেড়ে গেলে তিনি ঘরের মধ্যে প্রবেশ করে রিমুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সন্ধ্যায় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমুর মরদেহ উদ্ধার এবং পাশে থাকা একটি রশি জব্দ করে।

নিহতের মা রেখা বেগমের দাবী, তার মেয়েকে জামাই মজিবর রহমান সাদ্দাম ঘরের ভিতর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তাকে দ্রুত গ্রেপ্তারের করে আইনের আওতায় নেওয়ার জন্য তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

ভিওডি বাংলা/আ. স. ম. জাকারিয়া/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক
যশোর সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার