• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বৈশাখের আগমনী আয়োজনে মেহজাবীন

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
বৈশাখের আগমনী আয়োজনে মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
বৈশাখের আগমনী আয়োজনে মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

ক্যালেন্ডারের পাতায় এখনো চৈত্র শেষ হয়নি, তার আগেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-এর অন্দরমহলে বেজে উঠেছে বৈশাখের আগমনী সুর। বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করতে তাই যেন তর সইছে না এই জনপ্রিয় তারকার। মূল উৎসব শুরু হওয়ার আগেই ঘরোয়া অথচ জমকালো আয়োজনে মেতে উঠেছেন তিনি।

শাড়ি-গয়নার চিরায়ত সাজে বাঙালিয়ানার পূর্ণ আমেজে নিজেকে উপস্থাপন করেছেন মেহজাবীন। তার সেই মুহূর্তগুলো যেন ভক্তদের মনে এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া।

বৈশাখের আগমনী আয়োজন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নববর্ষ উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। প্রকাশিত ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন এই অভিনেত্রী। বৈশাখী সাজে তার সঙ্গে ছিলেন ছোট বোন মাইলাইকা চৌধুরীও। পটভূমিতে রঙিন সূর্যের প্রতীক, কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে পরিবেশ; যেখানে লেখা ছিল ‘শুভ নববর্ষ ১৪৩৩’।

বৈশাখের আগমনী আয়োজন।

শুধু সাজসজ্জাই নয়, ছিল বৈশাখী খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে পরিবেশন করা হয় ইলিশ ভাজা, বিভিন্ন পদের ভর্তা এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবার। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলা দেখা গেছে, যেগুলো দিয়ে গান পরিবেশন করা হয়।

এছাড়াও একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন, যা নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ভিডিওতে তাকে লাল পেড়ে সাদা শাড়ি, হাতে লাল চুড়ি এবং গলায় পাথরের চোকারে বৈশাখী সাজে দেখা যায়। খোলা চুলে তাকে বেশ স্নিগ্ধ লাগছিল। গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজ উপস্থাপন করেন তিনি, যা মুহূর্তেই ভক্তদের মুগ্ধ করে।

বৈশাখের আগমনী আয়োজনে মেহজাবীন চৌধুরী।

অন্যদিকে, তার সর্বশেষ অভিনীত ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। শিহাব শাহীন-এর পরিচালনায় নির্মিত এই ওয়েবফিল্মে তার সঙ্গে আরও অভিনয় করেছেন প্রীতম হাসান, সালাহউদ্দিন লাভলু ও আরেফিন জিলানীসহ অনেকে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বাজিতে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল