• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খুন করে বিদেশে পাড়ি, ৭ বছর পর ফিরেই গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ময়মনসিংহের নান্দাইলে মোর্শেদ আলী (৫০) হত্যাকাণ্ডের ৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগের দিন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে নান্দাইল থানার ওসি আজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় কানুরামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আওয়ামী লীগ নেতা মোর্শেদ আলী হত্যা মামলার ২ নম্বর আসামি।

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি মোর্শেদ হত্যাকাণ্ডের পরপরই মালয়েশিয়া পালিয়ে যান সুমন। প্রায় তিন মাস আগে তিনি দেশে আসেন। একপর্যায়ে বাদীর দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের শিকার হন  নান্দাইল উপজেলার মোয়াজ্জোমপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোর্শেদ আলী।

পরদিন নান্দাইল থানায় ৩২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাসলিমা আক্তার শিউলি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত শেষে সকলের বিরুদ্ধেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে মামলাটি বিচারের শেষ পর্যায়ে রয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ