• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

গৌরীপুরে মহিলা কলেজের উদ্যোগে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বাহারি খাবারের স্টল ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বিজয় একাত্তর হয়ে শহর প্রদক্ষিণ করে কলজের প্রধান ফটকে এসে শেষ হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অধ্যক্ষের সহধর্মিণী নাজমুন নাহার, তনয়া জারিন তাসনীম পুত্র জাবির তাহমীদ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক হুমায়ুন করিব, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন, শহিদুল ইসলাম মিল্টন, আজারুল ইসলাম প্রমুখ। 

 কলেজ চত্বরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ,  সমাজকর্ম বিভাগ, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইন্টারমেডিয়েটে ও স্নাতক পাস বর্ষের শিক্ষার্থীরা বাহারি দেশীয় খাবারের স্টল ও মেলার বসে। এতে উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয়। 

মধ্যভোজনের পর কলেজ অডিটোরিয়ামের সম্মুখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য,  কবিতা, অভিনয় ও কৌতুক পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান। 

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাসলিমা আজাদ, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক শামীমা আক্তার,  প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রাকিবুল হাসান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক কবিরুল আলম, প্রভাষক সানায়োর জাহান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাইসুল ইসলাম, জান্নাতুল হাওয়া ও হিসাবরক্ষক আশিকুর রহমান খান পাঠান টিটু প্রমুখ।

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে এতিমখানার শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
রাঙ্গাবালীতে এতিমখানার শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরির নির্দেশ ত্রাণ মন্ত্রীর
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরির নির্দেশ ত্রাণ মন্ত্রীর
নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন