• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

গইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বর্ষবরণে গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্বাধীনতা প্রাঙ্গণ, গাইবান্ধা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শুভ নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ, গাইবান্ধায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩, পহেলা বৈশাখে শোভাযাত্রায় আব্দুল করিম, মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা-২, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,  জেলা প্রশাসক, গাইবান্ধা মহোদয় এবং বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা, অংশগ্রহণ করেন। 

বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ এবং জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/ইমন মিয়া/ জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে এতিমখানার শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
রাঙ্গাবালীতে এতিমখানার শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরির নির্দেশ ত্রাণ মন্ত্রীর
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরির নির্দেশ ত্রাণ মন্ত্রীর
নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন