• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা, জয় বাংলা ব্রিগেডের সদস্য সুমন আহম্মেদ গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন আহামেদ মুন্ডতোষ ইউনিয়নের মুন্ডতোষ গ্রামের মৃত আ. সামাদ মাস্টারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল তিনটার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা রমনা থানার সিআর মামলা নং ২২২/২৫ ইং-এর এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার এএসআই শফিকুল ইসলাম জানান, ঢাকা রমনা থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহম্মেদ 

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ