• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

‎বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ করে রাখা আনুমানিক ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর এলাকার একটি খুচরা জ্বালানি তেল বিক্রেতার গুদামে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অবৈধ জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। অভিযানকালে একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৪ হাজার লিটার ডিজেল জব্দ করার নির্দেশ দেন। জব্দকৃত জ্বালানি তেল বিধি অনুযায়ী সরকারি নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে জানানো হয়েছে।

‎উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস জানান, “গোপন সংবাদের ভিত্তিতে লোপা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে গুদামে তল্লাশি চালিয়ে স্টিলের ড্রামে সংরক্ষিত আনুমানিক ৪ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। এসব তেল ন্যায্যমূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।”

‎তিনি আরও বলেন, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং অবৈধ মজুদদারদের দমনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎অভিযান পরিচালনাকালে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ