ক্রীড়ায় স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২৬ পেয়েছেন দেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের টেবিল টেনিস অঙ্গনে জোবেরা রহমান লিনু একটি উজ্জ্বল নাম। দীর্ঘ ক্রীড়াজীবনে তিনি অসংখ্য জাতীয় শিরোপা অর্জনের পাশাপাশি এ খেলাটির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে বিশেষভাবে স্বীকৃত।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য এ বছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তাদের মধ্যেই ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লিনুকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
ভিওডি বাংলা/জা







