• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

গৌরীপুরে মহান মে দিবসে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন মহান মে দিবসকে সামনে রেখে দিবসটি পালনে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে গৌরীপুরের নেক্সাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় মে দিবসের কর্মসূচি সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এবং নুরুর ইসলাম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম খান শহীদ।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে শ্রমিকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, মে দিবসের দিন সকালে গৌরীপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভায় মিলিত হবে।

এছাড়াও বিকালে জেলা শ্রমিকদলের নির্ধারিত কর্মসূচিতে গৌরীপুর উপজেলা শ্রমিকদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মে দিবসের কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
নেত্রকোণায় ১ সপ্তাহ পর রোদ, ধান শুকাতে মাঠে ব্যস্ত কৃষক পরিবার
নেত্রকোণায় ১ সপ্তাহ পর রোদ, ধান শুকাতে মাঠে ব্যস্ত কৃষক পরিবার
সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২
সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২