• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো, সামনে ইংল্যান্ড উন্নত বাংলাদেশে শিক্ষার্থীরাই হবে চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী

হরমুজ প্রণালী আবার বন্ধ করলো ইরান, এখন কী হতে পারে

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পি.এম.
হরমুজ প্রণালী আবার বন্ধ করলো ইরান, এখন কী হতে পারে

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আগের অবস্থায়’ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

অর্থাৎ হরমুজ প্রণালী আবারও বন্ধ করার ঘোষণা দিলো ইরান।  যুদ্ধবিরতি চলার মধ্যেই ইরানের এমন ঘোষণায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ, তাহলে এখন কি হবে? আবারও কি সেই চরম জ্বালানি সংকটসহ অস্থিরতার দিকেই হাঁটছে বৈশ্বিক রাজনীতির সংঘাতময় ইতিহাস? নাকি এমন উত্তেজনার মধ্যেই আসবে শান্তির ঘোষণা।  

এদিকে এ ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে মার্কিন এ অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এ কারণেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।’

ইরান স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ এ কড়াকড়ি বজায় থাকবে।

এর আগে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান—উভয় পক্ষ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বলেছিল। তবে ট্রাম্প জানিয়েছিলেন, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের ওপর মার্কিন অবরোধ ‘পুরোদমে কার্যকর’ থাকবে।

ট্রাম্পের এমন অনড় অবস্থানের কারণেই তেহরান পাল্টা সিদ্ধান্ত নিল বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। নতুন সিদ্ধান্তের ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনেই কি শেষ হচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায়?
হরমুজ প্রণালি
হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান