• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তথ্যমন্ত্রী

গ্যাস মজুদ থাকলেও তা উত্তোলনে আ. লীগ সরকার উদ্যোগ নেয়নি

বরিশাল প্রতিনিধি    ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের নীতিকে দায়ী করে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকলেও তা উত্তোলনে আওয়ামী লীগ সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে। যার প্রভাবে বর্তমান সংকট তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও এ সংকটকে তীব্র করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে।

একটি দুর্বল রাষ্ট্র কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার না করলে চলমান সংকট থেকে মানুষকে বের করে আনা সম্ভব হবে না। এ ছাড়া জনসেবা নিশ্চিত করা গণমাধ্যমের মূল দায়িত্ব। তথ্যপ্রাপ্তিতে কোনো বাধা যেন না থাকে, সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সুধী সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বরিশাল বিভাগের ৮টি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৮ হাজারের বেশি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।

 ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার
চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
পাবনায় প্রধান শিক্ষকসহ ৭ জনের নিয়োগে জালিয়াতির অভিযোগ
পাবনায় প্রধান শিক্ষকসহ ৭ জনের নিয়োগে জালিয়াতির অভিযোগ