• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাঙ্গাবালীতে ছাত্রদের উদ্যোগে পরীক্ষার্থীদের পানি ও স্যালাইন বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

‎মঙ্গলবার (২১ এপ্রিল ২৬) এসএসসি পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব ইসলাম সৈকত ও আব্দুর নুদর তুষার। এ সময় সদস্য সাফায়েত হাওলাদার এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাইফুর ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া খাবার পানি ও স্যালাইন পেয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব ইসলাম সৈকত ও আব্দুর নুর তুষার জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে করে তীব্র গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা হলেও স্বস্তি দিবে। 

ভিওডি বাংলা/মো. কাওছার আহম্মেদ/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে যুবলীগ কর্মী খুন, ঘনিষ্ঠ ২ সহযোগী আটক
ছবি: ভিওডি বাংলা
সিগারেট খেতে বাধা, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি
ছবি: ভিওডি বাংলা
কৃষক দল নেতা হত্যা, বাগেরহাটে বিএনপির বিক্ষোভ