• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে দায়িত্ব পালনে অস্বীকৃতি, শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের এক প্রভাষক সাময়িক বরখাস্ত হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা এক চিঠিতে এক এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, প্রভাষক মো. আবু তালিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে ভোটগ্রহণের একদিন আগে নিয়োগপত্র প্রদানের সময় তিনি এই দায়িত্ব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ জানিয়ে দায়িত্ব পালন করতে অপরাগতা প্রকাশ করেন।

তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ করলেও তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলে রেখে চলে যান। তার চাকরি চলে গেলে এবং জেলে যেতে হলেও তিনি উক্ত ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন না বলে চিঠিতে জানিয়ে দেন।

পরে অসদাচরণের দায়ে নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১ (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী তাকে এক মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

চিঠিতে বলা হয়, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ধারিত দামে ধান ও চাল কিনবে সরকার
নির্ধারিত দামে ধান ও চাল কিনবে সরকার
সংরক্ষিত নারী এমপিরা বেতন ছাড়াও যেসব সুবিধা পান
সংরক্ষিত নারী এমপিরা বেতন ছাড়াও যেসব সুবিধা পান
বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি