• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

র‌্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার

স্পোর্টস ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পি.এম.
তরুণ পেসার নাহিদ রানার। ছবি: সংগৃহীত
তরুণ পেসার নাহিদ রানার। ছবি: সংগৃহীত

সময়টা দারুণ কাটছে তরুণ পেসার নাহিদ রানার। গত ২০ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নেন তিনি। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন নাহিদ।

এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সর্বশেষ ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ৩২ ধাপ এগিয়ে এখন ৬৪তম স্থানে অবস্থান করছেন এই ফাস্ট বোলার।

একই সঙ্গে উন্নতি হয়েছে শরীফুল ইসলামর র‌্যাংকিংয়েও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়ার সুবাদে তিনি এখন ৩৯তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের তালিকায়ও এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তানজিদ হাসান ১৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তার ৭৬ রানের ইনিংস বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।

এছাড়া ওই ম্যাচে অপরাজিত ৩০ রান করে তাওহিদ হৃদয় ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে উঠে এসেছেন। আর ফিফটি করা নাজমুল হোসেন এক ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে অবস্থান করছেন।

তবে সিরিজে অংশ না নিয়েও ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেকর্ডগড়া রাতেই গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন কেইন
ছবি: সংগৃহীত
আধিপত্য ইংল্যান্ডের, তবু গোলশূন্য প্রথমার্ধ