• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্পিকার–চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (২২ এপ্রিল) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে চীনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিষয়গুলো নিয়ে ইতিবাচক আলোচনা করেন এবং বৈশ্বিক জ্বালানি সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিরসনসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্পিকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। ১৯৭৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সম্পর্ক আরও গভীর হয়েছে। তিনি সংসদ সদস্যদের সফর বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

চীনা রাষ্ট্রদূত হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং চীন সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে চীনা ব্যবসায়ীরা: বিডা চেয়ারম্যান
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ