• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পি.এম.
এনসিপি নেত্রী মনিরা শারমিন। ছবি: সংগৃহীত
এনসিপি নেত্রী মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন আইনের ব্যাখ্যা দেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মনিরা শারমিনের চাকরি ছাড়ার সময় থেকে তিন বছর পূর্ণ না হওয়ায় বিধি অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে অযোগ্য হয়েছেন, তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে মনিরা শারমিন ও তার আইনজীবী দাবি করেছেন, তিনি কৃষি ব্যাংকের দশম গ্রেডের কর্মকর্তা ছিলেন এবং ওই বিধি মূলত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। তাদের মতে, তিনি ওই শ্রেণির অন্তর্ভুক্ত নন। তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

মনিরা শারমিন বলেন, তিনি মাত্র দুই বছর চাকরি করার পর অবসরে যান, তাই তিন বছরের শর্ত তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।

এদিকে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা হলে পরবর্তী সময়ে সেখানে প্রার্থিতা উন্মুক্ত হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, যার মধ্যে বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান বাসদের