• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নীতিমালা হচ্ছে

নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পি.এম.
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ রেখে এ বিষয়ক নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়।

এ তথ্য জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা নিজ জেলায় বদলি হতে পারবেন। এরপর যারা হেডমাস্টার রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যার অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি ও সফটওয়্যার করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এটা এখন প্রি-মেচিউর স্টেজে আছে।

মন্ত্রী বলেন, ধরুন জরুরি একটি এলাকায় একটি হেডমাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে। এজন্য একটি সফটওয়্যার ডেভলপ হচ্ছে। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে চীনা ব্যবসায়ীরা: বিডা চেয়ারম্যান
এইচএসসি পরীক্ষা
নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ