• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পি.এম.
সংগৃহীত ছবি

তথাকথিত নিরাপত্তার নামে মধ্যপ্রাচ্য জুড়ে নির্মিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিগুলো ইরানের হামলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা শুরু করে। এর জের ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে সব ঘাটিতে পাল্টা হামলা চালায় ইরান।

সম্প্রতি এনবিসি নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং সরঞ্জামের ওপর ইরান এমন ‘ব্যাপক’ পাল্টা হামলা চালিয়েছে, যা পেন্টাগন আগে স্বীকার করতে চায়নি। এই ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন বা কয়ে শ’ কোটি ডলার গচ্চা যাবে বলে ধারণা করা হচ্ছে। 

ইরানের এই প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হামলায় এসব দেশের রানওয়ে, রাডার সিস্টেম, এমনকি যুদ্ধবিমানও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পুরাতন একটি এফ-৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাতে হামলা চালাতে সক্ষম হয়েছে।

তবে ইরানের হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে সম্পূর্ণ তথ্য জানায়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি দেশটির সেন্ট্রাল কমান্ড।

ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে না ধরায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান নেতা। এদিকে পেন্টাগন মার্কিন কংগ্রেস থেকে ২০০ বিলিয়ন ডলার অর্থ চেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের প্রথম সপ্তাহে মার্কিন বাহিনীর ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প প্রতিরক্ষা বাজেটের জন্য দেড় ট্রিলিয়ন ডলার বরাদ্দের কথা জানিয়েছিল।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ঘাঁটিগুলোর এই নাজুক পরিস্থিতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। যেখানে মেরামতের পেছনেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে, সেখানে এই ঘাঁটিগুলো শত্রুবেষ্টিত অঞ্চলে কতদিন নিরাপদ থাকবে তা নিয়ে সংশয় বাড়ছে।

ভিওডি বাংলা/বিন্দু/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের