• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

সংসদে সেতুমন্ত্রী

২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পি.এম.
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

যানজট নিরসনে যমুনা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা সামনে এনেছে সরকার—মহাপরিকল্পনা অনুযায়ী ২০৩৩ সালের মধ্যেই দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, বিদ্যমান যমুনা সেতুটি চার লেনের এবং তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় বিভিন্ন সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় যমুনা নদীর ওপর একটি বিকল্প সেতু নির্মাণ প্রয়োজন।

তিনি জানান, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং তিনটি সম্ভাব্য অ্যালাইনমেন্ট বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত অংশ, গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত এলাকা এবং অন্যান্য উপযুক্ত করিডর।

সরকারি দলের সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় চারবার বাড়ানো হয়েছে। এছাড়া কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের ব্যয় দুইবার এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় একবার বৃদ্ধি পেয়েছে। এসব প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।

একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক আট লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকে ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে কোনো প্রকল্প ফাস্ট ট্র্যাক তালিকায় নেই।

তিনি জানান, ডিএমটিসিএলের অধীনে চলমান ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) এবং এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট)।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই সংগঠকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি
জুলাই সংগঠকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন