• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কপোতাক্ষ নদের মাটি ইটভাটায়, ঝুঁকিতে বাঁধ

সাতক্ষীরা প্রতিনিধি    ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ এ.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন স্থানে গড়ে উঠছে একের পর এক ইটভাটা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে এসব ভাটায় ফসলি জমির মাটি ও কপোতাক্ষ নদ-সংলগ্ন বেড়িবাঁধের মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই অনেক ইটভাটা চালু থাকলেও প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নেই। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলায় ভাটাগুলোতে মাটি সরবরাহে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা কৃষকদের ভুল বুঝিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে ভাটায় নিয়ে যাচ্ছে। একই সঙ্গে কপোতাক্ষ নদ সংলগ্ন বেড়িবাঁধের মাটিও অবৈধভাবে কেটে বিক্রি করা হচ্ছে। রাতের বেলায় ডাম্পার ট্রাকে করে এসব মাটি পরিবহন করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভাগবাহ গ্রামের বাসিন্দা সুনীল দাশ জানান, জনবসতিপূর্ণ ও কৃষিজমি এলাকায় ভাটা নির্মাণের শুরু থেকেই স্থানীয়রা বাধা দিলেও তা উপেক্ষা করা হয়। এমনকি অভিযোগকারীদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের দাবি, ২০২০ সালে কপোতাক্ষ নদের তীরবর্তী একটি ভাটার মাটির চাপে প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়। এরপর পুনরুদ্ধারের নামেও আরও মাটি কেটে ভাটায় ব্যবহার করা হয়েছে। চলতি বছরেও একই ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাটকেলঘাটা এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, গভীর রাতে শতাধিক ডাম্পার ট্রাকে মাটি পরিবহনের কারণে শব্দদূষণে জনজীবন ব্যাহত হচ্ছে। প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযানের অংশ হিসেবে র‌্যালি বের করা হয়। ছবি: সংগৃহীত
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক অভিযান
ছবি: ভিওডি বাংলা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইবির আরবি বিভাগের সংবর্ধনা