• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামে নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।

নিউজিল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভাল করেছিল টাইগাররা। সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের উড়ন্ত ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে বিনা উইকেটেই তোলে ৪০ রান। ম্যাচের ষষ্ঠ ওভারে ১৫ বলে ১৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ওপেনিং জুটি ভাঙে ৪১ রানে। এরপর ক্রিজে আসেন লিটন দাস। শুরুটা বেশ ভালই করেছিলেন তবে ইশ সোধির ঘূর্ণি বুঝতে না পেরে তিনি বোল্ড হন ১৫ বলে ২১ রানে। ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ তামিম তার স্বাভাবিক মারকুটে খেলাটা খেলতে পারেননি। ২৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর ঝোড়ো জুটি গড়েন তাওহীদ হৃদয় আর পারভেজ হোসেন ইমন। ২৮ বলে ৫৭ রানের মারকুটে জুটিতে দলকে জয়ের মতো একটা অবস্থানে নিয়ে যান তারা।

১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রান করে বাউন্ডারিতে ক্যাচ আউট হন ইমন। তবে হৃদয় থামেনি। ২৬ বলে করেন ফিফটি। শেষ পর্যন্ত ২৭ বলে ২ চার আর ৩ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শেষদিকে শামীম পাটোয়ারীও দলের জয়ে বড় অবদান রেখেছেন। ১৩ বলে তিনি ৩১ রান করেন ৩টি বাউন্ডারি আর ২ ছক্কায়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি কিউইরা। পরে ক্যাটেনি ক্লার্ক ও ড্যান ক্লেভারের সমান ৫১ রানের ইনিংসে নিউজিল্যান্ডের বোর্ডে জমা হয়েছিল ৬ উইকেটে ১৮২ রান।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আলোচনায় ঘানার বিতর্কিত সেই তান্ত্রিক, জানালেন বিশ্বকাপজয়ীর নাম
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ভিওডি বাংলা
বিসিবি নিয়ে আইসিসিতে অভিযোগ, অর্থ সহায়তা স্থগিত চেয়েছেন বুলবুল!
সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে। ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে