• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ১২:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিতে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্টের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ সরকারের গৃহীত “মিড ডে মিল” কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

আলোচনায় মাহদী আমিন উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সরকার “মিড ডে মিল” কার্যক্রমের সূচনা করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে বহু বছর ধরে “মিড ডে মিল” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছেন। কারণ তিনি মনে, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ।

এছাড়া “মিড ডে মিল” কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মনিটরিং ও সুপারভিশন জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভিওডি বাংলা/ এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা