• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৯:৩৬ পি.এম.
বীজ বিতরণকালে। ছবি: ভিওডি বাংলা

প্রান্তিক কৃষকদের পতিত জমি আবাদে উৎসাহিত করতে বরগুনার আমতলীতে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।

মঙ্গলবার (৫ মে) সকালে আমতলী ব্র্যাক অফিস প্রাঙ্গণে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল প্রধান অতিথি হিসেবে থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকদের নিয়ম মেনে চাষাবাদ ও কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

আমতলী উপজেলায় ২৫০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি ‘আলোরণ’ হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। যা প্রায় ৮৩ একর জমিতে চাষাবাদ সম্ভব। এতে প্রায় ১২.৪৫ টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

এছাড়া কৃষকদের মাঝে ১২ ধরনের সবজি বীজও বিতরণ করা হয়। এর মধ্যে বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চালকুমড়া, বরবটি, পুঁইশাক ও মরিচ রয়েছে। এসব বীজের মাধ্যমে প্রায় ১০১৫পরিবার সবজি চাষের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

রিজিওনাল ম্যানেজার (দাবি) মাহমুদুল হাসান বলেন, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে এবং পতিত জমিকে উৎপাদনের আওতায় আনতেই এই উদ্যোগ। আধুনিক ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা আরও লাভবান হবেন বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র রিজিওনাল ম্যানেজার (প্রগতি) উত্তম কুমার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তুহিন আলম, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সাজ্জাদ হোসেন, এরিয়া ম্যানেজার (দাবি) সাইফুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার (ওয়াশ) জাহাঙ্গীর হোসেন এবং কৃষি ও বিমা এক্সটেনশন অফিসার সাইমুন ইসলামসহ সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ