{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের নাটকীয় অধ্যায় ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা শিক্ষার্থীদের ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়তে চায় সরকার: মাহদী আমিন হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব জেনারেল মাসুদ সরিয়েছে আড়াই বিলিয়ন ডলার মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী

ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে এবং সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হবে। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ কমে এলে দেশ ও সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী মা আনন্দময়ীর ১৩১তম আবির্ভাব উৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘নির্মলা থেকে আনন্দময়ী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষের মধ্যে যত হিংসা-বিদ্বেষ কমে আসবে, ততই আমরা দেশ ও সমাজকে সুন্দর করতে পারব। তাই আমাদের উচিত ধর্মীয় মনীষীদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা, যাতে ভবিষ্যৎ জীবন আরও সুন্দর ও সুখকর হয়।

তিনি বলেন, পৃথিবীতে যেসব মনীষীর আবির্ভাব হয়েছে, তারা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য কাজ করেননি; তারা কাজ করেছেন মানবতার কল্যাণে। শ্রী মা আনন্দময়ীর জীবন ও আদর্শও মানবকল্যাণ, সহমর্মিতা ও অহিংসার শিক্ষাই দেয়।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কোনো ধর্মের মনীষীরাই কখনো খারাপ কাজের কথা বলেননি। তারা সবসময় মানুষকে ভালো উপদেশ দিয়েছেন। মানব সভ্যতার ক্ষতি হতে পারে—এমন কোনো শিক্ষা তারা দেননি।

বর্তমান সমাজে মানবিক অবক্ষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বদের জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়া এখন সময়ের দাবি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ মানুষকে সাময়িক হলেও লোভ, লালসা ও হিংসা থেকে দূরে রাখে এবং আত্মসমালোচনার সুযোগ সৃষ্টি করে।

তিনি বলেন, আমরা কোন ধর্মের অনুসারী সেটি বড় কথা নয়, বড় কথা হলো আমরা মানুষ। মানুষের মধ্যে বিশ্বাস, সহমর্মিতা ও অহিংস বোধ জাগ্রত হওয়া জরুরি।

আবদুস সালাম আরও বলেন, শ্রী মা আনন্দময়ীর মতো মহীয়সী ব্যক্তিত্বদের আদর্শ যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁদের মানবিকতা, অহিংস জীবনাচরণ ও ভালো কাজ সমাজকে আলোর পথ দেখাবে।

সরকার প্রসঙ্গে তিনি বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের এখনও মাত্র দুই মাস পূর্ণ হয়নি। জনগণের সহযোগিতা নিয়েই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সহযোগিতা নিয়ে সরকার আরও ভালো কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে প্রতিমা আনার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবেও সহযোগিতা করবেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। এই দেশে আমার যতটুকু অধিকার আছে, আপনাদেরও ততটুকু অধিকার আছে। সমঅধিকার নিয়েই আমরা সবাই বাঁচব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার, ট্রাস্টি শ্রীনিবাস চন্দ্র মাঝি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শ্রী দিলীপ আগরওয়াল এবং ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মারুফি খান।

ভিওডি বাংলা/খতিব/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল
ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন