• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক    ১০ মে ২০২৬, ০৬:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগের ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে মেজর লিগ সকারে টরন্টোকে ৪-২ গোলে হারিয়েছে দলটি। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

শনিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের ৪৪তম মিনিটে রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ফ্রি-কিক থেকে ফিরতি বলে দারুণ ভলিতে গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেস। এরপর ৬৮তম মিনিটে বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন সের্হিও রেগিলন। মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোলটি করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

৭৫তম মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় আক্রমণ গড়ে তুলে দে পলের সঙ্গে ওয়ান-টু পাসে দুর্দান্ত গোল করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এরপর আরও একটি গোলের সুযোগ পেলেও গোলরক্ষকের দারুণ সেভে বঞ্চিত হন মেসি। ম্যাচের শেষ দিকে দুটি গোল শোধ করে টরন্টো কিছুটা উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সংগ্রহ ২৩ পয়েন্ট।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত যে সাত দলের
ছবি: সংগৃহীত
জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর
ছবি: সংগৃহীত
অপটার নতুন ভবিষ্যদ্বাণী শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা