• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার

বিনোদন প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৭:১৩ এ.এম.
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরীক্ষার পর চিকিৎসকরা কারিনার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছেন। এর ফলে তার লিভার ফেইলর হয়েছে।

ডানা জানান, কারিনা প্রথমে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় গত রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কারিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা বলেন, কারিনা অত্যন্ত মেধাবী ও অসাধারণ একজন মানুষ, তাই সবাই যেন তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

চিকিৎসার ব্যয় বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে কারিনা কায়সারের অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রথমবার একসঙ্গে তিন কিংবদন্তি
ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে ‘টক্সিক’
ঢালিউডের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন| ছবি: সংগৃহীত
ক্যানসারে নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু